ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা কেড়ে নিল অলিম্পিক ফাইনালিস্টের প্রাণ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে দৌড়ে জিততে পারলেন না ইতালির দৌড়বিদ, অলিম্পিক ফাইনালিস্ট দোনাতো সাবিয়া।

করোনার কাছে হার মেনে মৃত্যুকে আলিঙ্গন করতে হলো এই এথলেটকে।

করোনায় বিধ্বস্ত ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে ইতালিয়ান অলিম্পিক কমিটি।

এক বিবৃতিতে ইতালিয়ান অলিম্পিক কমিটি জানায়, চলমান করোনা বিস্তারের মাঝে আক্রান্ত হন দৌড়বিদ সাবিয়া। এরপর তাকে পোটেনজার সান কারলো হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ধরে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে। বুধবার মারা যান সাবিয়া। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে অলিম্পিক কমিটি গভীর শোক প্রকাশ করছে।

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে সাবিয়ার বাবাও মারা যান বলে জানিয়েছে ইতালিয়ান অলিম্পিক কমিটি।

করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনা অলিম্পিয়ান মারা গেলেন।

১৯৮৪ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন সাবিয়া। ইতালির হয়ে দুইবার অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নিতে পেরেছিলেন তিনি। ১৯৮৪ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ৮০০ মিটারের ইভেন্টে পঞ্চম হয়েছিলেন। পরের আসরে সপ্তম হন।

করোনার থাবায় মৃত্যুপুরীতে পরিণত গোটা ইতালি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। মারা গেছেন ১৭ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা কেড়ে নিল অলিম্পিক ফাইনালিস্টের প্রাণ

আপডেট সময় ১২:২৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০