ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি বেশি: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা পুরো বিশ্ব। দিন দিন পরিস্থিতি ভয়ানক হচ্ছে। কোনভাবেই এই ভাইরাসকে আটাকানোর পথ পাচ্ছে না বিশেষজ্ঞরা বা বিজ্ঞানীরা। তবে যে যার জায়গা থেকে সচেতন হলে, সজাগ থাকলে এটির বিস্তার ঠেকানো সম্ভব হবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশ ও বাংলাদেশ সরকার কতৃর্ক দেয়া নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা মনে করেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পারবে মানুষের ভালোবাসা। ভালোবাসা থেকেই আসে দায়িত্ববোধ। আর সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করছেন চিকিৎসক-নার্স, আইনশৃঙ্খলাবাহিনী, স্বেচ্ছাসেবকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটাই লিখেছেন তিনি, ‘করোনাভাইরাস প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি।’

মাশরাফি নিজেও করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে মাঠে আছেন। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে তহবিল গঠনে প্রধান ভূমিকা রাখেন ম্যাশ। এছাড়া নড়াইল-২ আসনের সাংসদ সদস্য হিসেবে নিজের ফাউন্ডেশন থেকে অসহায়-দুস্থদের জন্য আর্থিক ও খাদ্য সহায়তাও দিয়েছেন মাশরাফি।

তবে সম্প্রতি মাশরাফির আরও একটি উদ্যোগ চোখে পড়েছে সকলের। নিজ এলাকা নড়াইলে ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা চালু করেছেন মাশরাফি। চিকিৎসকরা নিজেরাই অ্যাম্বুলেন্স নিয়ে রোগীদের বাড়ি গিয়ে সেবা দিয়ে আসবেন। রোগী দেখে দরকার হলে ওষুধও দিয়ে আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি বেশি: মাশরাফি

আপডেট সময় ০৮:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০