ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজধানীতে শিশু অপহরণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার

বার্সেলোনা ভ্যান হামলার ড্রাইভার পুলিশের গুলিতে নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনায় ভ্যান হামলার হোতা ইউনেস আবুইয়াকুবকে গুলি করে হত্যা করেছে পুলিশ। পাঁচদিন ধরে হন্যে হয়ে খোঁজার পর শেষপর্যন্ত বার্সেলোনার ২৫ মাইল পশ্চিমে একটি পেট্রোল স্টেশনের কাছে আবুইয়াকুবের হদিস পেয়ে তাকে হত্যা করল পুলিশ।

বিবিসি জানায়, তার দেহে একটি ভুয়া বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল এবং তিনি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন। আবুইয়াকুবকে হত্যার পর বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরক বেল্টটি পরীক্ষা করে দেখেন। ভ্যান হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আবুইয়াকুব পলাতক ছিলেন।

ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল। তবে হামলাটি মরোক্কো-বংশোদ্ভূত আবুইয়াকুবের ভাইয়েরাসহ আরও অনেকে মিলে পরিকল্পনা করে করেছে বলেই ধারণা ছিল পুলিশের। ভ্যান নিয়ে হামলার পর আবুইয়াকুব কিছু দূর পায়ে হেঁটে গিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার পর তার গাড়ি নিয়ে পালিয়ে যান বলে পুলিশ এর আগে জানিয়েছে।

ফ্রান্স সীমান্তের কাছে বার্সেলোনার উত্তরের রিপোল শহরে থাকতেন আবুইয়াকুব। কিছুদিন তিনি জেলেও কাটিয়েছিলেন এবং সেখানে ২০০৪ সালে মাদ্রিদে ভয়াবহ বোমা হামলায় জড়িত কয়েকজন কয়েদির সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল বলে জানিয়েছে স্পেনের গণমাধ্যম।

গতবছর তিনমাস মত সময় বেলজিয়ামের একটি ছোট্ট শহরেও ছিলেন আবুইয়াকুব। যে শহরটি থেকে ২০১৪ সালে ২০ জনেরও বেশি জিহাদি সিরিয়ায় পাড়ি জমায়। কাতালান পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলছে এবং আরেকটি ভ্যানসহ আরেক ব্যক্তিকে খোঁজা হচ্ছে বলে জানানো হয়েছে স্পেনে রাষ্ট্রীয় বেতারের খবরে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার

বার্সেলোনা ভ্যান হামলার ড্রাইভার পুলিশের গুলিতে নিহত

আপডেট সময় ০৩:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭