ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কন্যাসন্তানের বাবা হচ্ছেন সাকিব, ছেলে হলো মাহমুদউল্লাহর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আজ দুপুরে সাকিব আল হাসান একটা ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। ছবিতে দেখা যাচ্ছে, পাঁচ বছরের মেয়ে আলাইনা হাসান একটা নবজাতকের পোশাক ধরে আছে। পোশাকে লেখা, ‘বাড়িতে স্বাগতম।’ সাকিব ছবিতে লিখেছেন, ‘বিগ সিস্টারহুড।’

এই ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মানুষের কৌতূহল, সাকিব তাহলে আবারও বাবা হচ্ছেন। বাঁহাতি অলরাউন্ডার এই মুহূর্তে স্ত্রী-সন্তানের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। তাঁর পারিবারিক সূত্রেই জানা গেল, নতুন অতিথি আসার কথা এ মাসের শেষ দিকে। আলাইনা তার একটি বোন পেতে যাচ্ছে, সাকিব আবারও হতে যাচ্ছেন কন্যাসন্তানের বাবা।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে থাকা সাকিবের আত্মীয়স্বজন অবশ্য কিছুটা চিন্তিত। বাঁহাতি অলরাউন্ডার যদিও পরিবার নিয়ে আছেন উড কাউন্টিতে, যেখানে এখনো করোনার প্রকোপ কিছুটা কম। সাকিব গত মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে পৌঁছেই একটি হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন তিনি। এখন পরিবারের সঙ্গেই সময় কাটছে সাকিবের।

দ্বিতীয়বারের মতো সাকিবের বাবা হতে আরও কিছুদিন বাকি। মাহমুদউল্লাহ অবশ্য কাল রাতেই বাবা হয়েছেন। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আবারও ছেলেসন্তানের বাবা হয়েছেন। মাহমুদউল্লাহর পারিবারিক সূত্রে জানা গেল, মা ও সন্তান দুজনই ভালো আছে।

করোনাভাইরাসের সংক্রমণে আপাতত ক্রিকেট বন্ধ। অনেক সময় ক্রিকেটীয় ব্যস্ততার কারণে ঘরে আসা নতুন অতিথিদের সঙ্গেও তেমন সময় দেওয়া সম্ভব হয় না ক্রিকেটারদের। এবার সাকিব-মাহমুদউল্লাহরা নিশ্চয়ই নির্বিঘ্নেই সময় দিতে পারবেন নবজাতকদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কন্যাসন্তানের বাবা হচ্ছেন সাকিব, ছেলে হলো মাহমুদউল্লাহর

আপডেট সময় ০৪:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০