ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ঝুঁকি এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

ওই বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি তৌফিক এহসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখা হবে। পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকার পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা দিলে ওই নির্দেশনাও কার্যকর হবে। এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের বিত্তবান ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় অসহায়-দুস্থদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন তৌফিক এহসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান

আপডেট সময় ০৪:১২:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০