ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীমুখী মানুষ ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

এভাবেই দল বেঁধে ঢাকামুখী হচ্ছে সাধারণ মানুষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাজধানীমুখী মানুষের ঢল থামাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান বলেন, ‘আর যেন কাউকে রাজধানীতে ঢুকতে না দেওয়া হয় সে জন্য আইজিপি জাবেদ পাটোয়ারীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পোশাক শ্রমিকদের বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য দিতে বিজিএমইএকে বলা হয়েছে।’

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে বিশেষ করে দুদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থল ঢাকার অভিমুখে ছুটতে শুরু করেছেন। আজ সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পোশাকশ্রমিকসহ মানুষের প্রচুর ভিড় পরিলক্ষিত হয়। এতে করোনাভাইরাস মোকাবিলায় যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, তা মানা সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। পরে এ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। করোনাভাইরাসে ছড়িয়ে পড়া রোধে অন্তত দুই সপ্তাহ সবাইকে বাড়িতে রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের এই পদক্ষেপ। এ সময়ে বিনা প্রয়োজনে বাড়ির বাইরেও যাতে মানুষ বের না হয়, এ জন্য মাঠে নামানো হয়েছে সেনা। চলছে প্রশাসন ও পুলিশের সমন্বিত সচেতনতা কার্যক্রম ও অভিযান। কিন্তু ছুটি পেয়ে দলে দলে মানুষ গ্রামের অভিমুখে ছুটে যায়। এর মধ্যে অনেক পোশাক শ্রমিকও রয়েছেন। এখন যারা রাজধানীতে ফিরছেন তার বড় একটা অংশ এই শ্রমিকেরা। দূরপাল্লার পরিবহনসহ অন্যান্য যানবাহন বন্ধ থাকায় এসব মানুষকে দীর্ঘ পথ হেঁটে বা হালকা যানে চড়ে পাড়ি দিতে দেখা গেছে। কারখানা খোলার সিদ্ধান্তের কথা শুনে পোশাক শ্রমিকেরা ক্ষোভও জানাচ্ছেন।

এমন পরিস্থিতিতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখতে রাখার ঘোষণা দিয়েছে বিজিএমইএ। তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি এই আহ্বান জানান বিজিএমইএ সভাপতি রুবানা হক। গতকাল শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় গার্মেন্টস মালিকদের প্রতি এই আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীমুখী মানুষ ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ১১:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০