ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর

পাসপোর্ট ছাড়াই পার হওয়া যাবে হিথ্রো বিমানবন্দর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

যাত্রীদের শনাক্ত করতে অতিরিক্ত কর্মী নিয়োগের পাশাপাশি নেওয়া হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির সাহায্য। যাত্রীদের সুবিধা বিবেচনা করে এবার নতুন কৌশল নিতে যাচ্ছে ব্রিটেনের সবচেয়ে বড় ও বিখ্যাত হিথ্রো বিমানবন্দর।

আগামী গ্রীষ্ম থেকে এই বিমানবন্দর দিয়ে যাতায়াতে যাত্রীদের আর পাসপোর্টের প্রয়োজন পড়বে না। শুধু একটি ক্যামেরার সামনে দাঁড়িয়েই প্লেনে ওঠার অনুমতি পেয়ে যাবেন যাত্রীরা।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, লন্ডনের অন্যতম ব্যস্ত বিমানবন্দর গ্যাটউইক বিমানবন্দরেও খুব শিগগিরই ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।

জানা গেছে, ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তির এই সিস্টেমে যাত্রীদের পাসপোর্ট ও ছবির তথ্য স্ক্যান করে ডাটাবেজে সংরক্ষণ করা হবে। পুরো সিস্টেমটি চালু করতে ৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে হিথ্রো কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫শ’ ৪২ কোটি টাকা।

এ বিষয়ে এভিয়েশন কনসালট্যান্ট অ্যালেক্স ম্যাকহেরাস বলেন, আমেরিকার প্রধান বিমানবন্দরগুলোতে এই পদ্ধতি প্রযুক্তি চালু হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এটি বেশ কার্যকর।

তিনি বলেন, তবে এখানে একটি বিষয় থেকে যায় তা হলো এই পদ্ধতিতে তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে সে বিষয়ে গ্রাহকদের উদ্বেগ থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

পাসপোর্ট ছাড়াই পার হওয়া যাবে হিথ্রো বিমানবন্দর

আপডেট সময় ১০:২১:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯