ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনোনয়ন বাতিল ইসির বিষয়, সরকারের হাত নেই: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়নপত্র বাতিল আইনি ও নির্বাচন কমিশনের বিষয়।এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই।

সোমবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মনোনয়ন বাতিলের যে ঘটনা ঘটেছে, এটা নির্বাচনী আইন লঙ্ঘনের কারণেই হয়েছে। এটা নির্বাচন কমিশনের (ইসি) ব্যাপার, আইনি বিষয়।এখানে আওয়ামী লীগের কিছুই করার নেই।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দেখা গেছে বিএনপির শীর্ষ নেত্রী খালেদা জিয়াসহ দলটির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে।

আওয়ামী লীগ একপাক্ষিক নির্বাচন চায় না এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র হচ্ছে দুই চাকার বাইসাইকেল।একটা চাকার বিপরীতে আরেকটা চাকা থাকে। ভোটে কে বিরোধী দল হবে সেটা জনগণ ঠিক করবে।

তিনি বলেন, বিরোধীদের আটকে রেখে আমরা একতরফা নির্বাচন করব, ফাঁকা মাঠে গোল দেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটেও সেটা চান না।

ওবায়দুল কাদের বলেন, আমরা চেষ্টা করব লেভেল প্লেয়িং ফিল্ড (সমতল ক্রীড়াভূমি) যেন নষ্ট না হয়। কোনো অবস্থাতেই একতরফা ভোট আমরা করতে চাই না।

তিনি বলেন, নির্বাচনে কাকে ভোট দেবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা ফাঁকা মাঠে গোল দেব, প্রধানমন্ত্রী এটি কোনোভাবেই চান না।

সরকার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা একটি ক্রেডিবল ইলেকশন করতে চাই। গতবার বিএনপি ভোটে না এসে যে অবস্থা তৈরি হয়েছিল, আশা করি সেটি এবার হবে না। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হোক-এটি আমরা চাই না।

আওয়ামী লীগ এক কথায় বিশ্বাসী-এমনটি জানিয়ে তিনি বলেন, আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আমার একটি দায়িত্ব আছে। এখন এক কথা বলব, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে, তখন কি হবে। আমরা এক কথায় বিশ্বাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মনোনয়ন বাতিল ইসির বিষয়, সরকারের হাত নেই: কাদের

আপডেট সময় ০২:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮