ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরুষের জন্য আসছে জন্মবিরতিকরণ ‘জেল’

আকাশ নিউজ ডেস্ক:

সন্তানের মুখ দেখতে কার না ইচ্ছে হয়। সন্তান ধারণে নারী ও পুরুষ উভয়েরই সমান অংশগ্রহণ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি জন্মবিরতিকরণ পদ্ধতির ভারটা নারীদের ওপরে বেশি।

তবে পুরুষের জন্যও জন্মবিরতিকরণ পদ্ধতির প্রচলন হওয়া দরকার বলে মনে করেন গবেষকরা।তাই পুরুষের জন্য উদ্ভাবন হয়েছে সহজে ব্যবহার্য একটি জন্মবিরতিকরণ জেল।

কিছুদিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। গবেষকরা আশা করছেন, ৪০০ দম্পতির ওপর তা ব্যবহার করে দেখা যাবে তা গর্ভধারণ রোধ করতে কতটা কার্যকরী।

এই জেল ব্যবহারের ব্যাপারে গবেষকেরা বলেন, জেল ব্যবহার করতে হবে পিঠে ও কাঁধে। এতে মূলত দুইটি সক্রিয় উপাদান আছে, টেস্টোস্টেরন ও সেজেস্টেরন অ্যাসিটেট নামের একটি প্রজেস্টিন। প্রজেস্টিন পুরুষের শুক্রাশয়ে টেস্টোস্টেরনের উৎপাদন বন্ধ করে দেয়, এতে শুক্রাণু উৎপাদন কমে যায় ও প্রায় বন্ধ হয়ে যায়। জেলটির নাম দেওয়া হয়েছে এনইএস/টি।

এই জেলের কার্যকারিতা পরীক্ষা করার জন্য গবেষকেরা ৪২০টি দম্পতিকে ২৩ মাস ট্রায়ালে রাখবেন। পুরুষদেরকে এই জেল দৈনিক ব্যবহার করতে হবে ৪-১২ সপ্তাহ পর্যন্ত। জেলটি ব্যবহার করা যায় কিনা ও তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা দেখা হবে।

গবেষণার সঙ্গে জড়িত ড. ডায়ানা ব্লাইদি জানান, হরমোনভিত্তিক জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার অনেক নারীর জন্য সমস্যা। তাই বর্তমানে পুরুষের জন্মবিরতিকরণ পদ্ধতি হিসেবে শুধু ভ্যাসেকটমি (স্থায়ী) আর কনডম (অস্থায়ী) প্রচলিত। এক্ষেত্রে আরও একটি নিরাপদ ও কার্যকরী পদ্ধতি হয়ে উঠতে পারে এই জেল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুরুষের জন্য আসছে জন্মবিরতিকরণ ‘জেল’

আপডেট সময় ১২:১৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮