ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি রাজধানীতে ভবন থেকে পড়ে দুই নারীর মৃত্যু আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’:তথ্য মন্ত্রী প্রকাশ্যে উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

‘স্বাধীনতাবিরোধীরা ধানের শীষ নিয়ে নির্বাচন করবে এটাই স্বাভাবিক’

অাকাশ জাতীয় ডেস্ক:

জামায়াতের প্রার্থীরা ধানের শীষ মার্কায় মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াত ও বিএনপি একে অপরের দোসর। জামায়াতের প্রার্থীরা ধানের শীষে মনোনয়নপত্র দাখিল করায় এবার জাতির কাছে তা স্পষ্ট হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমান এ দেশে স্বাধীনতাবিরোধী জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে। আর তারই স্ত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। তাই স্বাধীনতাবিরোধী জামায়াতকে তারা ধানের শীষে নির্বাচন করার সুযোগ দেবে এটা অস্বাভাবিক কিছু নয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার নির্বাচন। তাই উন্নয়নের অগ্রযাত্রার পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ, বিরল ও বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘স্বাধীনতাবিরোধীরা ধানের শীষ নিয়ে নির্বাচন করবে এটাই স্বাভাবিক’

আপডেট সময় ১০:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮