ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আর্থিক বিরোধে বানিয়াচংয়ে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচংয়ে যুব সংঘের আর্থিক বিরোধের জেরে ছায়েম মিয়া নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার জামালপুর মহল্লার রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহত ছায়েম মিয়া একই এলাকার রমুজ মিয়ার ছেলে। তিনি জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুর মহল্লার যুবকরা বছর দেড়েক আগে সমিতি (সংঘ) গঠন করে। ছায়েম ছিলেন সংঘের ক্যাশিয়ারের দায়িত্বে। সংঘের টাকা-পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হয় সদস্যেদের মধ্যে। সম্প্রতি সংঘের সভাপতি নজরুল ইসলামের সঙ্গে ছায়েমের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ছায়েম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেন নজরুল।

বুধবার সন্ধ্যায় ছায়েমকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। অভিভাবকরা জামিনের রিকল (কাগজপত্র) দেখালে রাত সাড়ে ৯টায় তাকে ছেড়ে দেয় পুলিশ। রাত ১০টার দিকে ছায়েম যান নজরুলের পাশের বাড়িতে। এ সময় নজরুল ও ছায়েমের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ছায়েম মারাত্মক আহত হয়। রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান।

এদিকে ছায়েমের সহপাঠী একই এলাকার ফজলু মিয়া মেম্বারের ছেলে কামরুল মিয়া ও পার্শ্ববর্তী কাজী মহল্লার লাল হোসেনের ছেলে উজ্জ্বল মিয়া আহত হয়েছেন।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাইয়ূম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও মামলা হয়নি। আটক চারজনকে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী

আর্থিক বিরোধে বানিয়াচংয়ে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৯:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮