ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

একদিনে ইয়াসিরের ৪ রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুবাই টেস্টে ইয়াসির শাহ যা করে দেখিয়েছেন তা কল্পনাকেও হার মানিয়েছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১০ উইকেটের ৮টিই শিকার করেছেন তিনি। কিউইদের দ্বিতীয় ইনিংসে পতন হওয়া প্রথম ২ উইকেটও ঝুলিতে ভরেছেন এ লেগি। এ পথে চারটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের স্পিন জাদুকর।

১. ৪১ রানে ৮ উইকেট নিয়েছেন ইয়াসির। টেস্টে পাকিস্তানের হয়ে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। এক নম্বরে আছেন কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির, ৯/৫৬; দুইয়ে পেসার সরফরাজ নওয়াজ, ৯/৮৬।

২. পাকিস্তানের প্রথম বোলার হিসেবে একদিনে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি।

৩. সংযুক্ত আরব আমিরাতে কোনো বোলারের সেরা বোলিং ফিগার এটি। দুই বছর আগে দেবেন্দ্র বিশুর ৪৯ রানে নেয়া ৮ উইকেট ছিল এতদিন সেরা।

৪. নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ইয়াসিরের চেয়ে ভালো বোলিং ফিগার আর কারও নেই। ১৯৬১-৬২ মৌসুমে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার গফি লরেন্সের ৮/৫৩ ছিল সেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

একদিনে ইয়াসিরের ৪ রেকর্ড

আপডেট সময় ০১:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮