ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হল কিশোর

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের রোয়াংছড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ক্যচিং অং মারমা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

পুলিশের দাবি, চাঁদাবাজ সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত হয়েছে কিশোর ক্যচিং অং মারমা।

সোমবার রাতে উপজেলার তারাছা ইউনিয়নের ঘেরাও ভিতরপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত কিশোর ক্যচিং অং মারমা ঘেরাও ভিতরপাড়ার বাসিন্দার হ্লানুং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা উপজেলার ভিতরপাড়া এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে রোয়াংছড়ি আর্মিক্যাম্প থেকে নিরাপত্তা বাহিনীর (সেনাবাহিনী) ২০ জনের একটি টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

তাৎক্ষণিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় দুপক্ষের গোলাগুলিতে ক্যচিং অং মারমা গুলিবিদ্ধ হন।

প্রথমে আহত কিশোরকে উদ্ধার করে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে ওই কিশোরের মৃত্যু হয়।

রোয়াংছড়ি থানার (ওসি) শরীফুল ইসলাম জানান, সেনাবাহিনীর সঙ্গে চাঁদাবাজ সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে আহত গুলিবিদ্ধ এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হল কিশোর

আপডেট সময় ০৯:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮