ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের যে দৃশ্য দেখে অবাক অজি অধিনায়ক!

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। দলবল নিয়ে উঠেছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসনে। মিরপুরে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এর আগে আছে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। তাই এই ক’টা দিন বাংলাদেশের সবচেয়ে বড় শহরে থাকা হচ্ছে অজি দলপতির। পরশু রাতে ঢাকায় পা রাখার পর একটি দৃশ্য দেখে বেশ অবাকই হয়েছেন স্মিথ। সেটা বোঝা গেল তার ইনস্টাগ্রাম পোস্টে।

ঈদের সময় ট্রেনের ছাদে মানুষের ভিড় দেখে অভ্যস্ত বাংলাদেশের জনগণ। নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ছুটে চলে গ্রামে। কিন্তু ঈদ ছাড়াও বিশেষ কিছু ট্রেনে ভিড় দেখা যায় হরহামেশাই। র‍্যাডিসনের ব্যালকনি থেকে এমনই একটি ট্রেন চোখে পড়ল স্টিভেন স্মিথের।

একটি লোকাল ট্রেনের ছাদে মানুষ বোঝাই হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। বিষয়টি এতটাই অবাক করল অজি দলনেতাকে, তিনি সেটা ভিডিও করতে ভুললেন না।

ভিডিও করে চলন্ত ট্রেনের সেই দৃশ্যটি আপলোড করলেন সোশাল সাইট ইনস্টাগ্রামে। এর মাঝে তিনি জুম করে বোঝার চেষ্টা করেছেন আসলে ঘটনাটা কী? ট্রেনের ছাদে এত মানুষ কেন? তার এই উপলব্ধি বোঝা গেল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে। স্মিথ লিখেছেন, ‘যখন বগিতে স্থান সংকুলান না হয় তখন কী-ই বা করার থাকে..?’ হ্যাশট্যাগে ‘বাংলাদেশ’ আর ‘ওয়াচইয়োরহেড’ ব্যবহার করেছেন।

সেই পোস্টের কমেন্টবক্সে অনেকেই নানা মন্তব্য করেছেন। বাংলাদেশি কেউ লিখেছেন, ‘এটাই আমাদের বাংলাদেশ’। কেউ আবার লিখেছেন, ‘এমন দৃশ্য আপনি ভারতেও দেখতে পাবেন। ‘ সাইফ সাকিব নামে একজন লিখেছেন, ‘আমাদের দেশে জনসংখ্যা একটি বড় সমস্যা। কিন্তু যাই হোক, আমরা আমাদের দেশকে ভালোবাসি। ‘ সাদমান সাকিব লিখেছেন, ‘আপনি এর চেয়েও বেশি ভিড় দেখতে পারবেন ঈদের ছুটিতে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

বাংলাদেশের যে দৃশ্য দেখে অবাক অজি অধিনায়ক!

আপডেট সময় ০৪:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭