ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পল্লবীতে মোহন নামে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর ১০ নম্বরে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ঝুট ব্যবসায়ীর নাম মহিউদ্দিন খান মোহন (৪২)। এই ঘটনায় হাসান আলী নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেয়া হয়েছে।

পল্লবী থানার ডিউটি অফিসার মোহাম্মদ শহিদ যুগান্তরকে জানান, শুক্রবার রাত ৮টার সময় মিরপুর ১০ নম্বরে এক ঝুট ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। কি কারণে এই হত্যা কাণ্ড ঘটেছে বা কারা হত্যা করেছে এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে পারলে আপনাদের অবগত করা হবে।

একটি সুত্রে জানা যায়, নিহত মোহন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে। তিনি মিরপুরের ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি এলাকায় থাকতেন। নিহতের স্ত্রীর নাম শিখা। চার সন্তানের জনক ছিলেন মোহন।

এদিকে গুলিবিদ্ধ হাসান জানান, তিনি মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বেকারি থেকে মাল নিয়ে বিভিন্ন দোকানে বিতরণের কাজ করে থাকেন। ঘটনার সময় প্যারিস রোড এলাকায় হেঁটে যাওয়ার হঠাৎ কোথা থেকে একটি গুলি এসে তার হাতে লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পল্লবীতে মোহন নামে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮