ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিয়ানমার-পরীক্ষা সাবিনাদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

অলিম্পিক নারী ফুটবলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রথম রাউন্ডে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।

লাল-সবুজের অচেনা প্রতিপক্ষ মিয়ানমার। তাই খুব বেশি চাওয়া নেই বাংলাদেশের। অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য কোচ গোলাম রব্বানী ছোটনের। কাগজে-কলমে জাতীয় দল বলা হলেও মূলত এটি বয়সভিত্তিক দল।

ক’দিন আগে যে দলটি তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খেলেছে সে দলের সদস্যরা এখানে প্রাধান্য পেয়েছে। অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়ও রয়েছে। জাতীয় দলের খেলোয়াড় বলতে শুধু সাবিনা খাতুন। সাবিনাও দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক দলের সঙ্গে আছেন। অনুশীলন করছেন।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক উপরে মিয়ানমারের অবস্থান। ৮৭ নম্বরে রয়েছে তারা। সেখানে ফিফার অফিসিয়াল র‌্যাংকিংয়ে বাংলাদেশের স্থান নেই। এমন একটি দলের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক বাংলাদেশের কোচ গোলাম রব্বানী।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের গ্রুপ খুবই শক্তিশালী। তাছাড়া আমাদের দলটি একবারেই নবীন। নিজেদের প্রমাণের জন্য এটা তাদের বিরাট সুযোগ। আমার বিশ্বাস, মেয়েরা ভালো করবে।’

গ্রুপের অপর দু’দল ভারত ও নেপাল। ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ৫৯। নেপাল ১০৮। গ্রুপ থেকে একটি দল কোয়ালিফাই করে পরের রাউন্ডে যাবে। কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে অভিজ্ঞতা অর্জনের জন্য এসেছি। তবে এখানে অংশ নেয়ার আগে প্রস্তুতি আমাদের ভালো হয়েছে। চেষ্টা করব নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার।’

জাতীয় দলের জার্সিতে অনিয়মিত থাকলেও বিদেশি লিগ এবং বয়সভিত্তিক দলের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের। মিয়ানমারের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অধিনায়ক বলেন, ‘সব ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব। মিয়ানমার খুবই শক্তিশালী দল। প্রথমবারের মতো এই দলটির বিপক্ষে খেলব আমরা। ম্যাচে ভালো খেলার চেষ্টা করব।’

মিয়ানমারের প্রধান কোচ উইন থু মো বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো করছে। কিন্তু এই দলটি আমাদের চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে। তাদেরও সুযোগ রয়েছে টুর্নামেন্টে ভালো করার। টুর্নামেন্টে অংশ নেয়ার আগে চীন, জাপানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছি আমরা। সেই অভিজ্ঞতা কাজে লাগাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মিয়ানমার-পরীক্ষা সাবিনাদের

আপডেট সময় ০৯:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮