ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তফসিল ঘোষণাকে ঘিরে বগুড়ায় র‌্যাবের বিশেষ টহল

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়ায় বিশেষ টহল শুরু করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে টহল, অবস্থান ও পথচারীদের ব্যাগ এবং দেহ তল্লাশি করেছেন।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে কুচক্রিমহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সে লক্ষ্যে বগুড়ায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে।

তিনি বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বিশৃঙ্খলাকারী যে কেউ হোক না কেন কোনো ছাড় দেয়া হবে না। তাদের কঠোর হস্তে দমন করা হবে।

কোম্পানি কমান্ডার বলেন, সাদা পোশাকে স্পর্শকাতর স্থানগুলো গোয়েন্দা নজরদারি জোড়দার করা হয়েছে। বুধবার মোটরসাইকেল ও একাধিক পিকআপের সমন্বয়ে গঠিত র‌্যাবের সুসজ্জিত দল শহরের ঠনঠনিয়া, জলেশ্বরীতলা, সাতমাথা, মাটিডালি, চারমাথা, তিনমাথা, রেলস্টেশন ও বনানীসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিয়েছে।

র‌্যাব কর্মকর্তারা বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করেছেন। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত র‌্যাবের বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

স্টিফেন হকিংয়ের সবচেয়ে বড় রহস্যের জট খুলছে

তফসিল ঘোষণাকে ঘিরে বগুড়ায় র‌্যাবের বিশেষ টহল

আপডেট সময় ০৯:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮