ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

জাবিতে প্রাইভেট পড়তে এসে যৌন হয়রানির শিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সি-১ ইউনিটে ভর্তিচ্ছু এক ছাত্রী ড্রয়িং শিখতে এসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর নাসিম ঐশ্বর্য আহমেদের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। নাসিম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের ১ম বর্ষের শিক্ষার্থী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাবির সি-১ ইউনিটের অধীনে চারুকলা বিভাগে ভর্তির মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য নাসিমের কাছে ড্রয়িং শিখতেন অভিযোগকারী ওই ছাত্রী।

বুধবার ড্রয়িং শিখতে ক্যাম্পাসে এলে নাসিম তাকে জিমনেসিয়ামের দু’তলায় নিয়ে যায়। এ সময় নাসিম তাকে শরীরের স্পর্শকাতর অঙ্গের ছবি আঁকতে বলে। একপর্যায়ে নাসিম আপত্তিকর আচরণ করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিম ঐশ্বর্য আহমেদ নিজের দোষ স্বীকার করে বলেন, ওই সময় আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। তিন মিনিট পর যখন আমি বুঝতে পারি কাজটি ঠিক হচ্ছে না তখন আমি নিজেকে সামলে নিই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পরে আমি অভিযোগকারী শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছি।

এ বিষয়ে প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভর্তিচ্ছুদের পড়ানোর কোনো নিয়ম নেই। যারা এ নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

জাবিতে প্রাইভেট পড়তে এসে যৌন হয়রানির শিকার

আপডেট সময় ০১:৩৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮