ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘জেতার জন্যই জন্ম রোনাল্ডোর’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শুরুতে সমস্যা হলেও ধীরে ধীরে খাপখাইয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন দারুণ পারফরম করছেন তিনি। তাতে ছুটছে জুভেন্টাসের জয়রথ। সিরিআ ও চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছেন জুভরা।

তাদের রক্ষণসেনা জোয়াও ক্যানসেলো বললেন, জিততে ও সতীর্থদের জেতাতেই জন্ম সিআর সেভেনের। দল ও সতীর্থদের সার্বিক পারফরম্যান্স আমলে নিয়ে এ কথা বলেন তিনি।

খুব বেশি দিন হয়নি জুভেন্টাসে ভিড়েছেন রোনাল্ডো। চলতি বছরের ৯ জুলাই রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের বুড়িদের ডেরায় ভেড়েন তিনি। সূচনালগ্নে তাদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয় তার। তবে এখন পুরোদমে সেট হয়ে গেছেন পতুর্গিজ যুবরাজ। তার নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগে সুবিধাজনক অবস্থানে আছেন ইতালি চ্যাম্পিয়নরা।

রোনাল্ডোর ইউরোপসেরা টুর্নামেন্টের শিরোপা ‘লাক’ নিয়ে কারও সন্দেহ নেই। রিয়ালকে রেকর্ড টানা তিনবার এটি জিতিয়ে এসেছেন তিনি। ক্যানসেলো মনে করেন, এবার ইউরোপিয়ান লিগে সফল হতে পারে জুভেন্টাস।

চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্যানসেলো। ২৪ বছর বয়সী এ তরুণ বলেন, আমি এমন একজন ফুটবলার (রোনাল্ডো) নিয়ে কথা বলছি, যিনি সবার থেকে আলাদা। তার সঙ্গে কারও তুলনা হয় না। সব জায়গায় তিনি পার্থক্য গড়েন দেন।

তিনি বলেন, জুভেন্টাস সবসময় সেরা ক্লাব। রোনাল্ডো আসায় শক্তিমত্তা আরও বেড়ে গেছে। চ্যাম্পিয়নস লিগে আমরাই ফেভারিট। তার দাবি, জিততে ও সতীর্থদের জেতাতে সহায়তা করতেই জন্ম ক্রিশ্চিয়ানোর।

Tag :
আপলোডকারীর তথ্য

‘জেতার জন্যই জন্ম রোনাল্ডোর’

আপডেট সময় ১০:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮