ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হারের দায় কোচকে দিচ্ছেন না কাসেমিরো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্রেফ উড়িয়ে দিল বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেস।

রবিবার প্রতিপক্ষের মাঠ কাম্প ন্যুতে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে রিয়াল। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন ক্লাবটি। আর এমন পরাজয়ের দায় কোচকে না দিয়ে নিজেদের কাঁধেই নিচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

ম্যাচ শেষে তিনি বলেন,‘আজ রাতে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আমরা যথেষ্ট ভালো খেলিনি। আমরা আমাদের কোচকে দোষারোপ করতে পারি না। মাঠে খেলোয়াড়রাই সবকিছুর জন্য লড়াই করে।’

চলতি লিগে ছয় জয় এবং তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

হারের দায় কোচকে দিচ্ছেন না কাসেমিরো

আপডেট সময় ০২:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮