ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ রাজধানীতর একটি বাসা থেকে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক

মৌসুমীদের টিকে থাকার লড়াই

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জয়ের অভ্যাস যাদের মজ্জাগত, হারের যন্ত্রণা তাদেরও পোড়াল। মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেছেন মৌসুমীরা। টিকে থাকতে হলে পরের দু’ম্যাচে জিততেই হবে।

সেরা রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার তখন সুযোগ থাকবে বাংলাদেশের। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছেন মৌসুমী, মারিয়ারা। প্রতিপক্ষ চাইনিজ তাইপে। তাজিকিস্তানের দুশানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হবে।

টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। তা সত্ত্বেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা ছাড়েননি কোচ গোলাম রব্বানী ছোটন। তার কথায়, ‘দক্ষিণ কোরিয়া শুধু এশিয়া নয়, গোটা ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে মেয়েরা নার্ভাস ছিল, তাই এমন ফল হয়েছে। আমি মেয়েদের সঙ্গে কথা বলেছি। তারা চাইনিজ তাইপেকে হারানোর ব্যাপারে বদ্ধপরিকর। আশা করি, কাল (আজ) মেয়েরা সেরাটা দিয়েই জয় নিয়ে মাঠ ছাড়বে।’

তিনি যোগ করেন, ‘চাইনিজ তাইপের খেলা আমি দেখেছি। ওরা খুব ভালো দল। কিন্তু দক্ষিণ কোরিয়ার মতো এতটা শক্তিশালী নয়। আগেও আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলেছি। এই তাজিকিস্তানেই তাদের হারানোর অভিজ্ঞতা রয়েছে আমাদের। সুতরাং ভয়ের কিছু নেই।’

কোচের কথার সঙ্গে সুর মিলিয়ে অধিনায়ক মৌসুমী বলেন, ‘এই ম্যাচ হারলে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাব। এটা মাথায় নিয়েই আমরা মাঠে নামব। সাম্প্রতিক সময়ে আমরা যেমন খেলেছি, সেই খেলাটা খেলতে পারলেই জয় পাওয়া সম্ভব।’ দলের সহকারী অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে খেলব। এই ম্যাচ আমাদের জিততেই হবে। আমাদের জন্য দোয়া করবেন।’

চাইনিজ তাইপের কোচ রবিন বলেন, ‘বাংলাদেশ মেয়েদের ফুটবলে অনেক উন্নতি করেছে। আমার মনে হয়, ম্যাচটি ফিফটি ফিফটি হবে। সেরাটা দিয়েই আমরা ম্যাচ জেতার চেষ্টা করব।’

ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় রাউন্ডের সেরা চার দল খেলবে মূলপর্বে। আগামী বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় মূলপর্বে সরাসরি অংশ নেবে গত আসরের চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ উত্তর কোরিয়া, তৃতীয় চীন এবং স্বাগতিক থাইল্যান্ড। রোববার গ্রুপের শেষ ম্যাচে মৌসুমী-মারিয়াদের লড়াই স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

মৌসুমীদের টিকে থাকার লড়াই

আপডেট সময় ১১:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮