ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

রাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:  

‘যুক্তি হোক মেধা ও মনন বিকাশের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মুজিবুর রহমান।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

উদ্বোধনী অনুষ্ঠানে টিএসসিসির পরিচালক হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম, সাদেকুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বিতর্ক একটা সৃজনশীল কর্ম। একে আর্ট বলা হয়। যার মাঝে আর্ট থাকে, সে নিজের মতো করে সৃষ্টি করে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজশাহীতে থাকার কারণে কিছুটা পিছিয়ে থাকি। সেটা ঢাকায় কোনো আন্তর্জাতিক সম্মেলনে গেলে বুঝা যায়। কিন্তু এক নম্বর হওয়ার চেষ্টা থাকলে তা হওয়া সম্ভব। এ জন্য অবশ্যই নিজের মধ্যে চেষ্টা থাকতে হবে।’

এ প্রতিযোগিতায় ১৫টি দল অংশগ্রহণ করেছে। শুক্রবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল এবং শনিবার সকালে সেমিফাইনাল ও বিকাল চারটায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মধ্যদিয়ে এর সমাপনী অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

রাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৭:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮