ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

নির্বাচনে যেতেই ঐক্যফ্রন্ট করেছে বিএনপি: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেতেই বিএনপি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে। সেই কারণে ঐক্যজোট গঠন করা হয়েছে, এটা রাজনৈতিক জোট।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। আর কোনো দল যদি নির্বাচনে না অংশ নেয়, তবে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটাও বলা যাবে না।

বৈঠকে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা মার্কিন রাষ্ট্রদূতকে জানান, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ না থাকায় সংবিধানের ভেতরে থেকেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তোফায়েল বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তাতে সবাই অংশ নেবে বলেই আমরা মনে করি। এর লক্ষণও দেখা যাচ্ছে। যে ঐক্যজোট তৈরি হয়েছে, তা নির্বাচনের লক্ষ্যেই হয়েছে। বিএনপি এই জোটে অংশ নিয়েছে। কামাল হোসেনকে তারা নেতা হিসেবে মেনে নিয়েছে। সিলেটে সমাবেশের অনুমতি তারা পেয়েছেন। এরপর তারা চট্টগ্রাম. রাজশাহী, খুলনায় যাবেন। নির্বাচনী কর্মকাণ্ড তো শুরু হয়েই গেল।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তারা বুঝতে পেরেছেন, ২০১৪ সালের নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। জ্বালাও-পোড়াও করাও ভুল হয়েছে- এটা বুঝেই তারা সভা-সমাবেশ করছেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি আটক-গ্রেফতার নিয়ে কথা বলেছেন। আমি বলেছি, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

তোফায়েল বলেন, ‘১৯৭০ এর নির্বাচনে মওলানা ভাসানীর দল অংশ নেয়নি। তারা আওয়ামী লীগকেও নির্বাচনে না যেতে বলেছিলো। কিন্তু বঙ্গবন্ধু নির্বাচন বয়কট করেননি। ওই নির্বাচনের মাধ্যমেই দেশের স্বাধীনতা অর্জনের কার্যক্রম শুরু হয়েছিলো। ভাসানী আসেননি বলে আপনি সেই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলতে পারেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

নির্বাচনে যেতেই ঐক্যফ্রন্ট করেছে বিএনপি: তোফায়েল

আপডেট সময় ০৪:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮