ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৬

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ সাগর (১২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হল।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার শরীরের ৬৬ শতাংশ পুড়েছিল।

এর আগে গত বুধবার ডাবলু মোল্লা (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৬৫ শতাংশ পুড়েছিল। গত মঙ্গলবার রাতে ঢামেকে চিকিৎসাধীন থেকে দগ্ধ আফরোজা আক্তার পূর্ণিমার (৩০) মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ পুড়েছিল।

এ ছাড়া গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান পূর্ণিমার মা সুফিয়া (৬০)। তার শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।

গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকে চিকিৎসাধীন থেকে আজিজুল ও বিকাল ৫টার দিকে তার স্ত্রী মুসলেমার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গত ১৩ অক্টোবর ভোর ৪টার দিকে উত্তরখানের বেপারিপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হন। রোববার সকালে তাদের মধ্যে সাগর নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হল।

আগুনে অন্য দগ্ধরা হলেন- সুফিয়ার ভাতিজি আঞ্জু আরা (২৫) ও তার ছেলে আবদুল্লাহ সৌরভ (৫)। তাদের সবার বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার লামকান গ্রামে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৬

আপডেট সময় ০৬:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮