ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন অতিথি ছেলে,না মেয়ে? জানালেন নেহা

আকাশ বিনোদন ডেস্ক:

চলতি বছরের মে মাসে দিল্লিতে হঠাৎ মহাধুমধাম করে বিয়ে করেন বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। নভেম্বরে তাদের ঘরে আসছে নতুন অতিথি।

যদিও নেহা স্পষ্ট করে বলেননি, তিনি পুত্র না কন্যা চান; তবে মনে হচ্ছে এ যুগল নেহার ‘মিনি ভার্সন’ আশা করছেন।

বিনোদন সংবাদমাধ্যম স্পটবয়কে দেওয়া এক সাক্ষাৎকারে, বলিউড সুন্দরী নেহাকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক কবে এই পৃথিবীর মুখ আলো করে তার সন্তান আসছে? নেহার উত্তর, ‘কয়েক সপ্তাহের মধ্যে, আসলে বেশ কয়েক সপ্তাহ।

পুত্রসন্তান চান, না কি কন্যাসন্তান? নেহা ধুপিয়া বলেন, আমি শুধু স্বাস্থ্যবান সন্তান চাই এবং অঙ্গদ সবসময় বলে, সে সন্তানকে স্বর্ণপদকজয়ী হিসেবে দেখতে চায়।

চলচ্চিত্রে ঢোকার আগে আমাদের দুজনেরই ইচ্ছে ছিল অ্যাথলেট হওয়া। প্রত্যেক বারই অঙ্গদকে যখন জিজ্ঞেস করেছি, সে বলেছে, আমাদের দুজনেরই আজীবনের ইচ্ছে—আমাদের সন্তান অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবে এবং স্বর্ণ নিয়ে ফিরবে।

মিনি নেহা, না কি মিনি অঙ্গদ, আমাদের জানা নেই বলার পর নেহা ফের বলেন, মনে হয়, মিনি নেহা। এর মানে, নেহার প্রথম পছন্দ কন্যাসন্তান!

নেহার প্রত্যাশিত প্রসবের দিন ১৪ নভেম্বর। কিন্তু, যেহেতু এটা তার প্রথম সন্তান, তারিখে একটু এদিক-ওদিক হতে পারে। কিন্তু অঙ্গদ ও নেহা দুজনই মধ্য নভেম্বরে সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন অতিথি ছেলে,না মেয়ে? জানালেন নেহা

আপডেট সময় ০৫:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮