ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ছে না গ্যাসের দাম

অাকাশ জাতীয় ডেস্ক: 

আপাতত গ্যাসের দাম বাড়ছে না বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে এ কথা জানান বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য রহমান মোরশেদ, আবদুল আজিজ খান ও মাহবুব উল হক ভুইয়া।

এর আগে বিইআরসি সূত্র জানায়, আবাসিক ও সিএনজি অটোরিকশা শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে দাম বাড়ছে না। মূলত শিল্প এলাকার ক্ষেত্রেই এ দাম বাড়ানো হচ্ছে।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছিলেন- উচ্চমূল্যের এলএনজির (তরল প্রাকৃতিক গ্যাস) দাম সমন্বয় করতে নির্বাচনের আগে আবাসিক বাদ দিয়ে অন্য সব খাতে গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে সরকার।

গত সপ্তাহে বিইআরসি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত চায়। গত ৭ অক্টোবর কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে সিদ্ধান্ত জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সিদ্ধান্ত ছিল বিকালে ফিরে এসে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেবেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে কোনও ধরনের গ্যাসের দাম না বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেন। ফলে ওইদিন সংবাদ সম্মেলন বাতিল করে কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ছে না গ্যাসের দাম

আপডেট সময় ০৫:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮