ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড় ইনিংস খেলতে হলে বড় শট খেলতেই হয়: মিঠুন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলকে এশিয়া কাপের ফাইনালে তুলে দেয়ার পেছনে বড় ভূমিকা ছিল মোহাম্মদ মিঠুনের। আরব আমিরাতে অসাধারণ ব্যাটিং করে যাওয়া এ তারকা ক্রিকেটার বলেন, ‘আমি বেশি শট খেলতে পছন্দ করি। আর বড় ইনিংস খেলতে হলে তো বড় শট খেলতেই হয়।’

আগামী ২১ অক্টোরব জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। আসন্ন এই হোম সিরিজ শুরুর আগে রোববার মিরপুরে মিঠুন বলেন, সামনে জিম্বাবুয়ে সিরিজ, সেখানে ভালো ক্রিকেট খেলাই প্রধান লক্ষ্য। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড সিরিজ আছে। তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে খেলার স্বপ্ন তো সবারই থাকে। আমারও আছে। তবে তার আগে অনেকগুলো ধাপ পার হতে হবে।’

দুবাই সদ্য শেষ হওয়া এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলের এমন কঠিন মুহূর্তে মুশফিকুর রহিমের সঙ্গে হাল ধরেন মিঠুন। চতুর্থ উইকেট জুটিতে ১৩১ রান করার পাশাপাশি ব্যক্তিগতভাবে ৬৩ রান করেন মিঠুন। ১৪৪ রান করেন মুশফিক। তাদের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ম্যাচে ১৩৭ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এরপর পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে ১২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ দল। সেই মুহূর্তে দলকে খেলায় ফেরান মিঠুন ও মুশফিক। তাদের ১৪৪ রানের জুটিতে দল খেলায়ই ফিরেনি, ৩৭ রানে জিতে এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ দল। সেদিন মুশফিক ৯৯ রান করলেও ৬০ রান করেছিলেন মিঠুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বড় ইনিংস খেলতে হলে বড় শট খেলতেই হয়: মিঠুন

আপডেট সময় ১১:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮