ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খাদ্য প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বিভিন্ন খাদ্য প্রস্তুতকরণ প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার ডিএনসিসির ৩০ ও ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডিএনসিসি অঞ্চল-৫ এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে। ডিএনসিসির অঞ্চল-৫ এর নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল খালেদ মজুমদারের নেতৃত্বে দক্ষ প্রশিক্ষকরা এই কর্মশালা পরিচালনা করছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্যামলী রিং রোডের গ্রান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের কর্মীদের ট্রেনিং দেয়া হয়। একইদিন বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বসিলা নতুন রোডের বার্ড ব্ল– রেস্টুরেন্টে ৩৩ নম্বর ওয়ার্ডের খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিএনসিসির নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ কর্মশালায় বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেগুলোর মধ্যে রয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপদতার প্রাথমিক ধারণা, খাদ্যদূষণ, নিরাপদ উপায়ে খাদ্য নাড়াচড়া ও সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তত, রান্না ও পরিবেশন, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাদ্য স্থাপনা, যন্ত্রপাতি এবং বাসনপত্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশকরণ, কীটপ্রতঙ্গ ও পোকামাকড় প্রতিরোধ, হাত ধোয়া ও খাদ্যসরঞ্জমাদির পরিষ্কার করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে ডিএনসিসির অঞ্চল-৫ এর অন্যান্য ওয়ার্ডেও একই ধরনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষ করে তুলতে ডিএনসিসির এ উদ্যোগ। খাদ্য প্রস্তুতকরণ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনাম ও এএনএ হোল্ডিংসের দশ বছরের অংশীদারত্বে নতুন চুক্তি

খাদ্য প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

আপডেট সময় ০৬:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮