ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানাসহ ৬ গুদাম পুড়ে ছাই

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের সদর উপজেলায় আগুনে প্লাস্টিক কারখানা, একটি ডালের মিলসহ ছয়টি গুদামঘর পুড়ে ছাই হয়েছে।

রোববার রাতে মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জহিরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে বন্দরে ফরিদ মোল্লার প্লাস্টিকের কারখানার বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে আগুন দ্রুত আশপাশের গুদাম ও মিলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পর স্থানীয়রা ডালের গুদাম থেকে কিছু বস্তা সরিয়ে নিতে পারলেও প্লাস্টিক কারখানা ও কাঠের গুদামের কিছুই রক্ষা পায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদাম ও মিলগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানাসহ ৬ গুদাম পুড়ে ছাই

আপডেট সময় ০১:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮