ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির সমাবেশ নিয়ে অনিশ্চয়তা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির একটি জনসমাবেশ পূর্বঘোষিত সময় থেকে আরও একবার পিছিয়ে দেয়া হয়েছে। কিন্তু নতুন তারিখেও ওই সমাবেশটি আদৌ হতে পারবে কি না, সে সম্পর্কে নেতারা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাননি বলে দলের তরফে জানা যাচ্ছে।

আগের পরিকল্পনা অনুযায়ী ২৯ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা থাকলেও বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের পরামর্শে তা একদিন পিছিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিবিসিকে বলেছেন, ‘কিন্তু আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো কনফার্মেশন পাইনি। ফলে এনিয়ে আমাদের মধ্যে কনফিউশন (বিভ্রান্তি) রয়েছে।’

এই অনিশ্চয়তার ফলে ওই সমাবেশের জন্য বিএনপির প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান।

নতুন তারিখে সমাবেশের সিদ্ধান্তের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সোমবার ২৯ সেপ্টেম্বর একটি সমাবেশের ডাক দিয়েছিলেন।

বিএনপির নেতারা দলের পূর্বঘোষিত সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ নেতাদের দেয়া বক্তব্যকে ‘সংঘাত সৃষ্টি করার ইঙ্গিতবাহক’ এবং ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করেছেন।

তবে আওয়ামী লীগ বলছে, বহু আগে থেকেই ওই দিন তাদের সমাবেশের পরিকল্পনা ছিল।

এই পটভূমিতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করে সমাবেশের দিন তারিখ নিয়ে আলোচনা করেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলছেন, ওই বৈঠকেই ডিএমপি কমিশনার একদিন পিছিয়ে রবিবার (৩০ সেপ্টেম্বর) সমাবেশ করতে তাদের পরামর্শ দেন।

সেই পরামর্শ অনুযায়ী বিএনপি থেকে একটি লিখিত আবেদনপত্র জমা দেয়া হয়েছে।

‘আমাদের সমাবেশটি প্রথম হওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর, পুলিশের পরামর্শেই সেটি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর করা হয়েছিল। এখন আবার পুলিশের পরামর্শেই সমাবেশ পেছাতে হচ্ছে’ বলছেন রিজভী।

বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনসহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বিএনপি এই সমাবেশের আয়োজন করছে। -বিবিসি বাংলা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির সমাবেশ নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ০১:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮