ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

বাংলাদেশের একটি ট্রফি দরকার: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের গত তিন আসরের মধ্যে দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশ। ঘরের মাঠে সেই দুই ফাইনালে খেলেও ট্রফি জিততে পারেনি টাইগাররা। বিদেশের মাঠে এই প্রথম এশিয়া কাপের ফাইনালে উন্নীত বাংলাদেশ দল। ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ জোগাতে একটা ট্রফি জেতা প্রয়োজন বলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘ট্রফির প্রয়োজন এ জন্য যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ক্রিকেটে আসবে তারা আরও অনুপ্রাণিত হবে। সেদিক থেকে বলতে পারেন বাংলাদেশের একটি ট্রফি দরকার।’

একটা সময়ে ওয়ানডেতে পঞ্চাশ ওভার খেলাই ছিল প্রথম টার্গেট। সেই সময় পার করে এখন প্রতিপক্ষ দলের সঙ্গে পাল্লা দিয়ে খেলছে বাংলাদেশ দল। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে দাপুটে ক্রিকেট খেলছে টাইগাররা। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ট্রফি একদিন ঘরে আসবেই। এমনটি জানিয়ে মাশরাফি বলেন, ‘ক্রিকেট একটা ট্রফির জন্য খেলি না। দলের জন্য একটা ট্রফি হয়তো গুরুত্বপূর্ণ। আজ হোক বা কাল, কোনো একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ ট্রফি পাবে।’

ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গত বুধবার পাকিস্তানের বিপক্ষে খেলার আগে আঙুলের চোট নিয়ে দেশের বিমান ধরেন সাকিব আল হাসান। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেরা দুই ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। মুশফিক-মোস্তাফিজদের মতো কয়েকজন চোট নিয়েই খেলছেন।

দলের অবস্থা নিয়ে মাশরাফি বলেন, ‘এর আগে ত্রিদেশীয় সিরিজে এবং ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। কিন্তু এবার অবস্থা আরও কঠিন। কারণ একের পর এক খেলোয়াড় হারাচ্ছিলাম। দুর্ভাবনা ছিল মুশফিক খেলবে কি না। কিন্তু চোট নিয়েই খেলেছে, ভালোও করেছে। ওদের দেখেও অনেক কিছু শেখার আছে। আমার কাছে সত্যিকার অর্থে, তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছে, তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

বাংলাদেশের একটি ট্রফি দরকার: মাশরাফি

আপডেট সময় ১১:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮