ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমরাও আগে বীর পালোয়ান ছিলাম না: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের মেরুদন্ড হয়ে আছেন পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ এবং মুশফিক। এই পাঁচ জন নিজেদের অবস্থানে দৃঢ় থাকলেও জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে আছে দলের বাকি খেলোয়াড়রা।

জুনিয়রদের মধ্যে কেউই সিনিয়রদের পাশাপাশি দলের জয়ে ভূমিকা রাখতে পারছেন না। যার কারণে নানা সময়ে নানা কথা শুনতে হয় জুনিয়র ক্রিকেটারদের। হুট-হাট দলে চান্স পাওয়া আর দল থেকে বাদ পড়া নিয়েই চলছে তাদের ক্যারিয়ার।

কিন্তু জুনিয়রদের পারফর্ম নিয়ে প্রশ্ন তুলতে নারাজ বাংলাদেশ দলের টেস্ট-এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মনে করেন শিখতে শিখতেই মানুষ ভালো করে আর ক্যারিয়ারের শুরুর দিকে সিনিয়র ক্রিকেটাররাও বীর পালোয়ান ছিল না। শিখতে শিখতেই এই পর্যায়ে এসেছেন তারা।

এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগান ম্যাচকে সামনে রেখে শনিবার সংবাদ মাধ্যমে জুনিয়রেদের পারফর্ম নিয়ে কথা উঠলে সাকিব বলেন,‘আপনারা যাদের কথা বলতেছেন আমাদের চার-পাঁচজন আসলে আমরা কেউই কিন্তু আগে বীরপালোয়ান ছিলাম না। শেষ তিন-চার বছর ক্যারিয়ার হয়তো দেখতেছেন। কিন্তু এর আগে ছয়-সাত বছর আমরা চার-পাঁচজন খেলছি। আমরাই বা কতটুকু ভালো খেলেছি!’

সাকিবের মতে জুনিয়ররা নিজেদের জায়গা তৈরি করে পারফর্ম করার মত সেই সুযোগ এখনো পাচ্ছে না। তিনি বলেন,‘আসলে একটা সিচুয়েশনে পড়তে পড়তে মানুষ যখন শিখবে তখনই ভালো করা সম্ভব। কিন্তু আমরা ওদের সেই সুযোগ টা এখনো দিচ্ছি না ওইভাবে। এমন অবস্থায় ভালো ক্রিকেট খেলাটা ওদের জন্যও অনেক কঠিন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

আমরাও আগে বীর পালোয়ান ছিলাম না: সাকিব

আপডেট সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮