ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নাচতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করতে দেশ -বিদেশ ঘুরছেন তিনি। গত সপ্তাহে দুবাইয়ে একটি স্টেজ শোতে অংশ নিয়েছিলেন।

এবার তেমনই একটি শোতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ঢাকাই কুইন অপু বিশ্বাস।

আগামী ২৩ সেপ্টেম্বর সিউলের আনসান ওয়া স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে তার অংশ নেয়ার কথা রয়েছে।

সেখানে স্থানীয় বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ অংশ নিবেন তিনি।

পরদিন ২৪ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, অভিনয়ের পাশাপাশি নিয়মিত আমি স্টেজ শোগুলো করছি। বেশ ভালো অভিজ্ঞতা হয় এতে। সে কারণেই দুবাই থেকে ফিরেই এখন দক্ষিণ কোরিয়া যাচ্ছি।

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ – ২’ ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছবিতে বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন তিনি।

এছাড়াও নচিকেতা চক্রবর্তীর ‘শর্টকাট’ ছবিতে কাজ করছেন অপু। ‘কানাগলি’ ছবির শুটিংয়ের কাজ শিঘ্রই শুরু করবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান

নাচতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন অপু বিশ্বাস

আপডেট সময় ০৫:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮