ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে সরকারদলীয় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের উজিরপুর উপজেলায় সরকারদলীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদারকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে তাকে গুলি করা হয়।

নিহত বিশ্বজিৎ হালদার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার কারফা বাজারে নিজের গার্মেন্টসের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মুখোশপরা দুর্বৃত্তরা হঠাৎ করে দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে।

এ সময় বিশ্বজিৎ হালদার ও তার সহযোগী কারফা গ্রামের নিহার হালদার গুলিবদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে চেয়ারম্যানকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে সরকারদলীয় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮