ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

সিলেটে বিমানের সিটের নিচে মিলল ৪০ স্বর্ণ বার

অাকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ও কাস্টমস বিভাগ।

বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সিলেট কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. নিয়াজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আটক মো. জাহিদ মিয়া (৩৫) সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। সকাল ৭টা ১০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-২২৮ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানের সিটের নিচে স্কচস্টেপ মোড়ানে একটি প্যাকেটে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ওই সিটের যাত্রী জাহিদ মিয়াকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা নিয়াজুর রহমান।

আটক যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

সিলেটে বিমানের সিটের নিচে মিলল ৪০ স্বর্ণ বার

আপডেট সময় ০১:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮