ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

শামীম ভাই আপনি কেন এ কাজটি করলেন? আমি মুখ দেখাতে পারছি না

অাকাশ জাতীয় ডেস্ক: 

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্র থেকে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ঘোষণার পরেও পদচ্যুত করা ও কলঙ্কের তিলক দেয়ায় ক্ষোভ আর দুঃখে অঝোর ধারায় কাঁদলেন নারায়ণগঞ্জের নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বইছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটে জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার বিকেলে আয়োজিত শোক সভায় এভাবে কাঁদতে দেখা যায় সন্ধ্যাকে। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘শামীম ওসমানের ওপর গজব পড়ব’ এমন ‘অভিশাপ’ দিয়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমতাসীন দলের নেত্রী সন্ধ্যা বলেন, ‘আমার ওপর অনেক ধরনের কলংক লেপন করা হয়েছে। এসব ঠিক করা হয়নি। আমি এর বিচার চাই। আমার চরিত্র হনন করা হয়েছে। শামীম ভাই আপনি কেন এ কাজটি করলেন?’

ক্ষোভ প্রকাশ করে নুরুন্নাহার সন্ধ্যা নেতাদের উদ্দেশ করে আরো বলেন, ‘শামীম ওসমান আপনার ওপর আল্লাহর গজব পড়বে। কী বলব ভাই, আমিতো শহরে আসতেই পারছিলাম না। কারণ যাদের সঙ্গে রাজনীতি করেছিলাম তারা এভাবে কলঙ্ক দিছে। আমি তো মুখ দেখাতে পারছি না। আমি তো রাস্তা দিয়ে কান্না করতে করতে আসছি। ’

প্রশ্ন ছুঁড়ে দিয়ে সন্ধ্যা বলেন, কাদের সঙ্গে রাজনীতি করলাম, কাদের সঙ্গে জীবনের দীর্ঘদিন পার করলাম। আমি আমার বড় ভাইয়েরে বলতে চাই, কী অপরাধ করছিলাম আমি? আমি তো মানুষের সামনে হাঁটতে পারছি না। আপনে এটা ঠিক করেন নাই ভাই। ’

নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ করে নেত্র নুরুন্নাহার বলেন, ‘আমি বলতে চাই শামীম ভাই আপনার সঙ্গে রাজপথে গেছি, আপনার ভাইয়ের সঙ্গেও গেছি। কিন্তু আপনে আমার চরিত্রে কলঙ্ক দিছেন। এই কলঙ্ক শুধু আমারে দেন নাই। আমার দুইডা এতিম বাচ্চার উপরেও কলঙ্ক দিছেন। আপনার ওপর আল্লাহর গজব পড়ব। ’

প্রসঙ্গত, ২৮ মে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব মহিলা লীগের কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ইয়াসমিন চৌধুরী লিন্ডাকে আহ্বায়ক এবং ৩০ মে নুরুন্নাহার সন্ধাকে আহ্বায়ক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন নাজমা আক্তার ও অপু উকিল।

গত ২ জুলাই আরেকটি করে জেলা ও মহানগর আওয়ামী যুব মহিলা লীগের কমিটি ঘোষণা দেন নাজমা আক্তার ও অপু উকিল। এতে আহ্বায়ক করা হয়েছে জেলা পরিষদের সদস্য সাদিয়া আফরিন ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শারমিন আক্তার মেঘলা ও আসমা আক্তারকে। মহানগর কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন ও যুগ্ম আহ্বায়ক মুনিরা সুলতানাকে।

পরের কমিটি নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান সমর্থিত। তাই আগের কমিটির বিপক্ষে শামীম ওসমান বিরুপ মন্তব্য করেছিলেন। নুরুন্নাহার সন্ধ্যা ও ইয়াসমিন চৌধুরী লিন্ডার চরিত্র হরণ করে নানা ধরনের বক্তব্য দেন শামীম ওসমান। এই নিয়ে যুব মহিলা লীগ নেত্রীরা শামীম ওসমানকে নিয়ে সমলোচনাও করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

শামীম ভাই আপনি কেন এ কাজটি করলেন? আমি মুখ দেখাতে পারছি না

আপডেট সময় ০৪:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭