ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিমকে প্রশংসায় ভাসালেন লঙ্কান অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুবাইতে গতকাল ম্যাচের শেষ মুহূর্তে আহত তামিমের মাঠে নামাটা নিয়ে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। তার থেকে বাদ যাননি শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমকে প্রশংসায় ভাষালেন লঙ্কান এই অধিনায়ক।

শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পান তামিম ইকবাল। সুরাঙ্গা লাকমলের বাউন্সার পুল করতে যেয়ে বাঁ-হাতের গ্লাভসে বল লাগে। সেই মুহূর্তেই ব্যথা নিয়ে তার মাঠ ছাড়তে হয়। এরপর সরাসরি নেওয়া হয় হাসপাতালে। পরবর্তীতে স্ক্যান করে জানা যায় তার বাঁ-কব্জির ওপরে বৃদ্ধাঙ্গুলির জোড়ায় চিড় ধরা পড়েছে। মাঠে নামার কথা ছিল না প্রায় ছয় সপ্তাহ। কিন্তু যন্ত্রণাকে বুড়ো আঙুল দেখিয়ে মুশফিককে সঙ্গ দিতে মাঠে নেমে যান তিনি। বাকি কাজটা সেরেছে মুশফিক। মাত্র ২.৩ ওভারে মুশফিকের ব্যাট থেকে আসা ৩২টি রান। যেটা শুধু ৩২টি রানই ছিল না বরং বাংলাদেশের ১৩৭ রানের জয়ের ভিত গড়ে দেয়।

তামিমের সাহসিকতা নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাথুজ বলেন,‘তামিম অনেক সাহসিকতার দেখিয়েছে। এভাবে ব্যাট করা কখনই সহজ নয়। কৃতিত্ব বাংলাদেশকে দিতেই হয়। তারা আমাদের সব বিভাগেই পরাজিত করেছে। মুশফিকও দারুণ ব্যাট করেছে। শেষের দিকে মুশফিক ক্রিজে থাকা অবস্থায় তামিম নেমেছিল, যা তাদের ২০-৩০ রান যোগ করতে সাহায্য করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তামিমকে প্রশংসায় ভাসালেন লঙ্কান অধিনায়ক

আপডেট সময় ০২:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮