ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

যুক্তফ্রন্টকে স্থায়ী মঞ্চ করে দিতে চান প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন যে ঐক্য প্রচেষ্টা চলছে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ বিরোধী এই প্লাটফর্ম থাকা উচিত বলে মনে করেন তিনি। তবে তারা ভিন্ন কিছু চিন্তা করলে তা সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

নবগঠিত জোটের পক্ষ থেকে আগামী ২২ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ হওয়ার কথা ছিল। তবে ওইদিন তাদেরকে অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে জোটের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তারা অভিযোগ করেছে তাদের সোহরাওয়ার্দী উদ্যান দেওয়া হয়নি। আসলে সেখানে আরও কেউ জনসভা করতে চেয়েছিল। তাই হয়তো যাচাই বাছাই করতে গিয়ে তাদের বরাদ্দ দেওয়া হয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিএমপিকে বলব, তাদের যেন সোহরাওয়ার্দী উদ্যান দেওয়া হয়, প্রয়োজনে স্থায়ী একটা মঞ্চ করে দেওয়া হবে যেন তারা ৬০-৭০ জন মিলে গলা ফাটিয়ে বক্তৃতা করতে পারেন। প্রয়োজনে লোকও দেব।’

সুশীল সমাজের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা থাকেন কিছু একটা আশায়। যদি কিছু একটা হয়। কিন্তু উত্তরপাড়ার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। উত্তরপাড়া থেকে কেউ সাড়া দেবেন না। তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দেবে না। এমন মানসিকতা কারোর নেই। তবে কেউ যদি আমাকে এসে মেরে ফেলে ফেলতে পারে। যেমনটি পঁচাত্তরে করেছিল।’

সম্প্রতি বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে কয়েকটি দল নিয়ে সম্প্রতি গঠিত হয় যুক্তফ্রন্ট। ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে নতুন এই জোটের একটি সমঝোতা হয়। ড. কামাল ও বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্যের ঘোষণা দেয়ার কথা ছিল শনিবার। তবে পাঁচটি দাবি এবং নয়টি লক্ষ্য নির্ধারণ করে ঐক্যের ঘোষণা এলেও সেখানে উপস্থিত ছিলেন না বদরুদ্দোজা চৌধুরী। ছিলেন না তার দলের অন্য কোনো নেতাও।

বি চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও এখানে ভিন্ন কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করছেন রাজনীতির বিশ্লেষকরা। নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গেও নতুন এই ঐক্য প্রচেষ্টার একটি সমঝোতা হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে

যুক্তফ্রন্টকে স্থায়ী মঞ্চ করে দিতে চান প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮