ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাকযোগে আসছে নতুন মাদক এনপিএস

অাকাশ জাতীয় ডেস্ক:

গ্রিন টি হিসেবে ডাকযোগে আমদানি হচ্ছে নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস-এনপিএস। যা খাট নামেও পরিচিত। সম্প্রতি বেশ কয়েকটি চালান ধরা পড়ার পর আলোচনায় এসেছে এনপিএস। সর্বশেষ ৯ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও বৈদেশিক পার্সেল শাখা থেকে ১৬০০ কেজি নতুন এনপিএস জব্দ করে সিআইডি। এর বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার রাজধানীর মালিবাগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ডিআইজি মো. শাহ আলম বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে দেশে মাদক নিয়ে আসছে। অভিযানে শাহজালাল বিমানবন্দরের জিপিওর বৈদেশিক পার্সেল শাখা থেকে মাদকের চালান আটক করা হয়। ২০টি ঠিকানায় ‘গ্রিন টি’ নামে এনপিএস আনা হয়েছিল।

তিনি বলেন, যে ঠিকানা দেয়া হয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যেহেতু এগুলো পোস্ট অফিসের মাধ্যমে এসেছে, কোনো বহনকারী নেই। তবে সেসব ঠিকানার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। ডিআইজি শাহ আলম আরও বলেন, মাত্র মামলাটি রুজু করা হয়েছে। এটি প্রাথমিক অবস্থায় রয়েছে। আশা করছি তদন্তে এর সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হব। যে ঠিকানাগুলো দেয়া হয়েছে সেগুলো সঠিক কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে যারাই জড়িত থাকবে কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কাস্টমস এনপিএস জব্দ করে।

সেই মামলাগুলো সিআইডি দেখবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে কাজ করা হবে। এনপিএস মাদক পানিতে গুলিয়ে অথবা চিবিয়ে সেবনের পাশাপাশি ইয়াবার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে ধারণা সিআইডির। মামলা তদন্তের বিষয়ে ডিআইজি শাহ আলম বলেন, মাত্র মামলাটি হয়েছে। তদন্তে জড়িত দেশি-বিদেশি চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাকযোগে আসছে নতুন মাদক এনপিএস

আপডেট সময় ০১:২৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮