ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার বউ অন্যজনকে বিয়ের কথা বললে মাথা কী ঠিক থাকে’

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে শিবলু রহমান (৩০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার জুসখোলা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিবলু রহমান ধুনটের বিলচাপড়ি গ্রামের শাহাদুজ্জামান রঞ্জু মিয়ার ছেলে।

লাশ উদ্ধারের সময় তার বুকে ও লুঙ্গিতে মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করে অস্পষ্ট কিছু লেখা ছিল। তবে এ লেখার মধ্যে ‘আমি মরার জন্য রুকছানাই দায়ী। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ও অন্য ছেলেকে বিয়ে করার কথা যদি আমাকে কয় তাহলে কি মাথা ঠিক থাকে’ এ লেখাটুকু বোঝা যাচ্ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, শিবলু রহমান প্রায় দেড় বছর আগে শাজাহানপুর উপজেলার জুসখোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে রোকসানা আকতারকে বিয়ে করেন। রোকসানা স্বামীর বাড়িতে যেতে রাজি না হওয়ায় গত ৪ মাস ধরে শিবলু শ্বশুরবাড়িতে থাকতেন।

সোমবার সকালে ঘরের তীরের সঙ্গে শিবলুর ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবলুর ভাই শামীম আহমেদ ও বোন রোজিনা বেগম অভিযোগ করেন, বিয়ের আগে রোকসানার সঙ্গে শান্ত নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। তাই রোকসানা ধুনটে শ্বশুরবাড়িতে থাকতে রাজি ছিল না। বাধ্য হয়ে শিবলু শ্বশুরবাড়িতে থাকতেন।

নিহত শিবলুর বুকে ও গালে আঁচড়ের দাগ ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। হত্যার পর ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে বুকে ও লুঙ্গিতে লাল কলম দিয়ে লেখা হয়েছে।

স্ত্রী রোকসানা আকতার ও তার পরিবারের সদস্য দাবি করেন, রোববার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘরের তীরের সঙ্গে শিবলুর ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বুকে অস্পষ্ট কিছু লেখা আছে। পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমার বউ অন্যজনকে বিয়ের কথা বললে মাথা কী ঠিক থাকে’

আপডেট সময় ০৮:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮