ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিপিএলে প্লে-অফে রিয়াদ-গেইলদের দল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সোমবার প্লে-অফ নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদ-ক্রিস গেইলদের দল সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এদিন জ্যামাকাইকা তালাওয়াশকে বৃষ্টি আইনে সাত উইকেটে হারিয়েছে তারা। এই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে ১১ বল খেলে ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এই রান করার পথে তিনি দুইটি চার মারেন ও দুইটি ছক্কা হাঁকান।

সিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। এর মধ্যে চারটি দল খেলবে প্লে-অফ পর্বে। প্লে-অফ নিশ্চিত করা চারটি দল হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাওয়াশ ও সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বিদায় নিশ্চিত হয়ে গেছে সেইন্ট ‍লুসিয়া স্টার্স ও বার্বাডোজ ট্রাইডেন্টসের।

এদিন সেইন্ট কিটসে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াশ। এরপর সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ব্যাট করতে নামে। ৬.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে।

বৃষ্টির পর খেলা শুরু হলে প্যাট্রিয়টসদের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। জয়ের জন্য তাদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১১ ওভারে ১১৮ রান। কিন্তু পাঁচ বল হাতে রেখে তারা জয় তুলে নেয়।

দলের পক্ষে ২৪ বলে ৪১ রান করেন ক্রিস গেইল। ২৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন রাসি ভ্যান ডের ডুসেন। ১১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ডুসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

সিপিএলে প্লে-অফে রিয়াদ-গেইলদের দল

আপডেট সময় ০৩:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮