ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চান ট্রাম্প: ইইউ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বের হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে আলোচনার কথা বলছেন তার উদ্দেশ্য সমঝোতা নয় বরং তিনি ইরানকে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণে বাধ্য করতে চান বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির উপদেষ্টা নাথালি টকসি বলেন, ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তার ১১টি প্রতিবেদনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে। এ অবস্থায় ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন’। খবর পার্সটুডের।

নাথালি টকসি বলেন, ‘ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করার জন্য দেশটির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অযৌক্তিক। একটি সফল আলোচনার জন্য প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষকে সদিচ্ছার পরিচয় দিতে হয়’।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম এই কূটনীতিক বলেন, ‘গত ‌১২ বছরের আলোচনা শেষে আমেরিকার প্রতি যে কিছুটা আস্থা তৈরি হয়েছিল ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তাও ধ্বংস করে দিয়েছেন’।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞা মানবে না ইউরোপীয় ইউনিয়ন’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং গত সপ্তাহে তেহরান বিরোধী নিষেধাজ্ঞার প্রথম পর্যায় বাস্তবায়ন করেন। এরআগে গত মাসের শেষদিকে তিনি হোয়াইট হাউজে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, তিনি ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চান। তবে তেহরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে বিশ্বের শক্তিধর ছয় দেশ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। তবে চলতি বছর প্রেসিডেন্ট ট্রাম্প এ চুক্তি থেকে বের হয়ে এসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ এ চুক্তি টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চান ট্রাম্প: ইইউ

আপডেট সময় ০৭:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮