ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল সার্জারি করাতে গিয়ে এক রোগী মারা গেছেন। চিকিৎসকের ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

পুলিশ জানিয়েছে, রোগীকে অপারেশন থিয়েটারে রেখেই অভিযুক্ত চিকিৎসক পালিয়েছেন বলে তাকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মমতাজ উদ্দিন হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত লাইলি আক্তার (৩২) আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

নিহতের স্বামী আবুল কাশেম ও স্বজনদের অভিযোগ, লাইলি ঠান্ডাজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার বিকালে হাসপাতালে ভর্তি হন। পরে ঢাকার তেজগাঁওয়ের নাক, কান ও গলা হাসপাতালের চিকিৎসক ডা. মুদাচ্ছির মাহমুদের পরামর্শে তিনি সার্জারি করাতে সম্মত হন।

রাত ১২ টায় অপারেশন থিয়েটারে প্রবেশ করানোর পর ২ ঘণ্টা অতিবাহিত হলেও অপারেশন শেষ না হওয়ায় স্বজনদের সন্দেহ হয়। পরে তারা জোরপূর্বক অপারেশন থিয়েটারে প্রবেশ করলে চিকিৎসক ও নার্সরা দৌড়ে অপারেশন থিয়েটার থেকে পালিয়ে যান।

এসময় চিকিৎসক ডা. মোদাচ্ছের হাসপাতালের সামনে রাখা তার ব্যক্তিগত প্রাইভেটকারটি নিয়ে দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

এঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের কয়েকশ স্বজন হাসপাতালে ভিড় জমায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশুলিয়া পুলিশকে খবর দেয়া হয়।

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের স্বত্ত্বাধিকারী মোখলেছুর রহমান বলেন, চিকিৎসককে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাকে না পাওয়া পর্যন্ত ঘটনার সত্যতা জানা সম্ভব হচ্ছে না।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনাটি জেনেছি। খুব শীঘ্রই এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, চিকিৎসকের দ্বায়িত্বে অবহেলা অথবা ভুল চিকিৎসার কারণে ওই রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্তপূর্বক ঘটনা সম্বন্ধে জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

আশুলিয়ায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৩:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮