ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনা বেতনে আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো গেছে আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ডে উঠতে করতে হয়েছে তুমুল লড়াই। শেষ পর্যন্ত টিকিট পেলেও শেষ ষোলোর গণ্ডি অতিক্রম করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। তার কাঠগড়ায় বর্তমান কোচ হোর্হে সাম্পাওলি। এ বর্ষীয়ান কোচের পদত্যাগ চাওয়ার পাশাপাশি বিনা বেতনে লিওনেল মেসিদের কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেখানে রীতিমতো বিধ্বস্ত হতে হয় আলবিসেলেস্তেদের। ৪-৩ গোলে হেরে রাশিয়া থেকে তল্পিতল্পা গুছিয়ে ফিরতে হয় বাড়িতে। দলের এমন করুণ অবস্থা কাঁদাচ্ছে ম্যারাডোনাকে। তাই দেশের ফুটবলের উন্নয়নে হাল ধরতে চান তিনি, হ্যাঁ, বিনা বেতনেই আমি সেই দায়িত্বপালন করব। আবারো আর্জেন্টিনার কোচ হতে ইচ্ছুক। এজন্য আমাকে কোনো পয়সাকড়ি না দিলেও চলবে। ফ্রিতেই সার্ভিস দিতে চাই।

’৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, রাশিয়ায় দলের এমন পরিণতি খুবই হতাশাজনক। যেন মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। আমরা ফুটবলটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, তা যেন ধ্বংস হয়ে যাচ্ছে এবং খুব সহজেই। শিগগির এ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা দরকার। এজন্য নিজেকে যোগ্য বলে মনে করি।

ম্যারাডোনার অধীনে ২০১০ বিশ্বকাপে অংশ নেয় আর্জেন্টিনা। তবে সেই অধ্যায়টা ভালো ছিল না তার। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় ঘটে আলবিসেলেস্তেদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিনা বেতনে আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

আপডেট সময় ০৯:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮