ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার সকাল নয়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন সাভার ক্যান্টনমেন্টের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।

পরে সেনাপ্রধান স্মৃতিসৌধের বেদিতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সেনাবাহিনী প্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সেনাবাহিনী প্রধানের আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ ২০১২ সালের ডিসেম্বরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রধান হিসেবে নিয়োগ পান। চার বছর এই দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ৩ নভেম্বর তার মেয়াদ শেষ হয়। সেদিন তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ড’ এর জিওসি হিসেবে বদলি করা হয়।

গত ১৮ জুন সেনাপ্রধান হিসাবে আজিজ আহমেদকে নিয়োগ দেয়া হয়। ২৫ জুন সোমবার দুপুরে সেনা সদর দপ্তরে বিদায়ী সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

আপডেট সময় ১১:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮