ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাহাঙ্গীরের কেন্দ্রে এজেন্ট দেয়নি বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের নিজ কেন্দ্র কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এজেন্ট দেয়নি বিএনপি।

সেখানে সব কাউন্সিলর প্রার্থীর এজেন্ট থাকলেও মেয়র প্রার্থীদের মধ্যে একমাত্র জাহাঙ্গীর আলমের পক্ষে এজেন্ট আছে। সকাল আটটা থেকে নগরীর ৪২৫টি কেন্দ্রের মতো এখানেও ভোট শুরু হয়। সকাল নয়টার কিছু পরে ভোট দেন জাহাঙ্গীর আলম।

এর আগে সকালে টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেন ১০টি কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেয়া হয়েছে। তবে কোন ১০টি কেন্দ্র থেকে বের করা হয়েছে, সেটি বলেননি তিনি।

এর মধ্যে জাহাঙ্গীর আলম তার বাড়ি লাগোয়া কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পর সেখানে বিএনপির এজেন্ট না থাকার বিষয়টি জানা যায়। তবে অন্য এজেন্ট, নিরাপত্তা কর্মী বা স্থানীয়রা জানান, এখান থেকে কোনো প্রার্থীর এজেন্টকে বের করা হয়নি। যারা সকালে এসেছে, তারা সবাই দায়িত্ব পালন করছেন।

বিএনপির পক্ষে এজেন্ট নেই কেন, জানতে চাইলে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা কাঞ্জুরুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, ‘বিএনপির কেউ দরখাস্ত করেনি। হয়ত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নিজের এলাকা হবার কারণে কেউ আসেনি। এলাকাগত একটা ব্যাপার কাজ করেছে এখানে আমার ধারণা। তবে ভোট সুষ্ঠু করতে সব চেষ্টা করব।’

পরে বিএনপি প্রার্থী হাসান সরকার দৈনিক আকাশকে বলেন, ‘প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্ট দেয়া হয়েছে। ওই কেন্দ্রেও এজেন্ট দেয়া হয়েছিল। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে।’

গাজীপুর শহরতলীতে এই ভোটকেন্দ্রের পাশেই কানাইয়া গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়ি।

সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই কেন্দ্রে ভোট নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি ভোটারদের কাছ থেকে। প্রিজাইডিং কর্মকর্তাও বলেন, কেউ তার কাছে কোনো অভিযোগ নিয়ে আসেননি, ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাহাঙ্গীরের কেন্দ্রে এজেন্ট দেয়নি বিএনপি

আপডেট সময় ১০:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮