ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় দুই শিশুকে ধর্ষণ, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় রোববার দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভিকটিম দুই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ অভিযুক্তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ভিকটিমের স্বজনরা জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের আজাদ মিয়ার দ্বিতীয় শ্রেণির শিশুকন্যাকে রোববার সন্ধ্যায় প্রতিবেশী যুবক নয়ন মিয়া টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে তার বাবা-মা ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে জেলার সাঘাটা উপজেলার বাঁশহাটা গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী রোববার রাত ৮টায় তার বাড়ির পাশের নানার বাড়িতে রওনা হয়। যাওয়ার সময় রাস্তায় ওতপেতে থাকা শাকিল মিয়া ও তার বন্ধু ফারুক মিয়া নামের দুই বখাটে শিশুটিকে মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

পরে ভিকটিমের চিৎকারে বখাটে শাকিল ও ফারুক পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। এ ব্যাপারে থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্ত নয়ন মিয়াকে ধরতে পুলিশি অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গাইবান্ধায় দুই শিশুকে ধর্ষণ, আটক ২

আপডেট সময় ০৯:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮