ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দূরপাল্লায় একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক দুর্ঘটনা রোধে চালকরা দূরপাল্লার যানবাহন পাঁচ ঘণ্টার বেশি চালাতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তদারকি করতে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।

সোমবার (২৫ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। তারই সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকটি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গাইবান্ধাসহ বেশ কয়েকটি স্থানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক এ বক্তব্য এলো।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

সচিব বলেন, প্রধানমন্ত্রী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বলেছেন। দূরপাল্লায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে। কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাস্তার পাশে চালকদের বিশ্রামাগার করতে হবে। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধ করতে হবে। রাস্তায় সিগন্যাল মানতে হবে। যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে বসে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দূরপাল্লায় একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮