ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের শুভসূচনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে শক্তিশালী বেলজিয়াম। সোচিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ প্রথমার্ধে কোনো গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা যেন খেই হারিয়ে ফেলে। ৪৭তম মিনিটে ড্রিস মের্টেন্স গোল করে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৯তম ও ৭৫তম মিনিটে পানামার জালে বল জড়ান রোমেলু লুকাকু।

টুর্নামেন্টে দুই দলই আজ প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। তারা লড়াই করছে গ্রুপ ‘জি’ থেকে। বেলজিয়ামের পরবর্তী ম্যাচ আগামী ২৩ জুন। এদিন তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ২৮ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, আগামী ২৪ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে পানামা। এরপর ২৮ জুন টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হবে তারা।

আজ ম্যাচের শুরু থেকে বেলজিয়াম দারুণ খেলতে থাকে। বেশ কয়েকবার আক্রমণেও যায় তারা। কিন্তু প্রথমার্ধে পানামার ডিফেন্ডারদের ফাঁকি দিতে পারেননি তারা। প্রথমার্ধে কোনো গোল না করতে পারলেও বিরতি থেকে ফিরেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। ডি-বক্সের মধ্যে থেকে জোরালো শটে বল পানামার জালে পাঠান ড্রিস মের্টেন্স।

এরপর ৬৯তম মিনিটে হেড থেকে গোল করেন রোমেলু লুকাকু। এরপর ৭৫তম মিনিটে গোলরক্ষককে ফাঁকা পেয়ে কৌঁশলে বল জালে পাঠিয়ে দেন লুকাকু। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

পানামা এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে এটিই তাদের প্রথম ম্যাচ। অন্যদিকে, বেলজিয়ামের এটি ১৩তম বিশ্বকাপ। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। আগামী ২৮ জুন শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ৩০ জুন শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের শুভসূচনা

আপডেট সময় ১১:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮