ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকার বিরুদ্ধে একত্রিত হোন: হেইকো ম্যাস

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকান ফার্স্ট পলিসি নিয়েছেন এবং বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস।

মন্ত্রীত্ব গ্রহণের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী গতকালই প্রথম গুরুত্বপূর্ণ নির্ধারণী বক্তব্য দিলেন। এতে তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার জন্য জোর প্রচেষ্টা চালানো উচিত।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব চায় যেখানে আমেরিকার সঙ্গে কাজ করা সম্ভব সেখানে ইউরোপীয় ইউনিয়ন কাজ করুক, যেখান থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে সেখানে শূন্যতা পূরণ করুক এবং যেখানে আমেরিকা রেড লাইন অতিক্রম করছে সেখান থেকে ইউরোপীয় ইউনিয়ন চলে আসুক।

হেইকো ম্যাস বলেন, আমেরিকা যখন রেড লাইন অতিক্রম করবে, ইউরোপকে তখন সেখানে সচেতন বিকল্প শক্তি হিসেবে কাজ করতে হবে। যেখানে মার্কিন সরকার আগ্রাসীভাবে ইউরোপের মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলবে সেখানে আমাদেরকে জোরালো প্রতিক্রিয়া দেখাতে হবে। এসময় প্যারিস জলবায়ু চুক্তি ও ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়ার কথাও তুলে ধরেন হেইকো ম্যাস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকার বিরুদ্ধে একত্রিত হোন: হেইকো ম্যাস

আপডেট সময় ০৪:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮